আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, ‘মক্কা জোট নিয়ে ইরানের কোন উদ্বেগ নেই।’ তিনি জানান, এ জোটে বাংলাদেশের যোগদানের বিষয়েও তেহরানের কোনো আপত্তি নেই।
দশ বছর আগেই এমন জোটের প্রস্তাব দিয়েছিল দেশটি। তিনি অভিযোগ করেন জ্বালানিবাহী জাহাজ চলাচলসহ সার্বিক বিষয় যুক্তরাষ্ট্র বাধা তৈরি করছে। হামলা করছে দেশটির নিরীহ মানুষের উপর।





