রাস্তার পাশে বাস থামিয়ে রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা: ট্রাফিক কমিশনার

ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান
ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান | ছবি: সংগৃহীত
0

দূরপাল্লার বাস যাত্রী নামিয়ে রাস্তার পাশে অথবা বাস টার্মিনালে দাড়িয়ে থাকলেই ট্রাফিক পুলিশ মামলা দেবে বলে জানিয়েছেন ঢাকা ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান বলেন, তিন মাসের মধ্যে মহাখালীর অপেক্ষমাণ বাস গাড়ি পূর্বাচলে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পূর্বাচলে ১০ একর জমি নেয়া হয়েছে বাস স্ট্যান্ড এর অস্থায়ী ডিপো করার জন্য। ইতিমধ্যেই ৬০০ গাড়ি রাখার ব্যবস্থা করা আছে সেখানে। সকালে যাত্রী নামিয়ে এখানকার বাসগুলো পূর্বাচলে চলে যাবে। যাত্রী পরিবহনের নির্ধারিত সময় এলে আবার মহাখালীতে ফিরে আসবে বাসগুলো। বাস মালিক সমিতি পূর্বাচলে বাস পাঠাতে সম্মতি জানিয়েছেন।

তিনি বলেন, নির্দেশনা অমান্য করে যদি কেউ টার্মিনালে বাস অথবা রাস্তার পাশে বাস থামিয়ে রাখে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ইএ