রাত ৮টা পাঁচ মিনিটে ওয়াক আউটের ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
তিনি বলেন, ‘জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকতে কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া অধিবেশনের শুরুতেই করা হচ্ছে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোট রায় মেনে সংস্কার করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদকে বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে ক্রমেই সময়ক্ষেপণ করছে। যার প্রতিবাদে বিরোধীদল ওয়াক আউটের সিদ্ধান্ত নিয়েছে।’





