১৭ বছর জামায়াত নেতারা গুপ্ত ছিলেন না, জেলে থেকেই আন্দোলনে ছিলেন: গোলাম পরওয়ার

কথা বলছেন গোলাম পরওয়ার
কথা বলছেন গোলাম পরওয়ার | ছবি: সংগৃহীত
0

গত ১৭ বছরে জামায়াতে ইসলামীর নেতারা গুপ্ত অবস্থায় ছিলেন না, বরং জেলে থেকেও আন্দোলনে সোচ্চার ছিলেন বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র নির্মাণে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আজ (রোববার, ২৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও মানবিক ঢাকা পুনর্গঠন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘গত ১৭ বছরে জামায়াতের নেতাকর্মীদের ওপর নানা ধরনের নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে। তবে তারা কখনো আন্দোলন থেকে সরে যাননি।’ কারাগারে থেকেও দলের নেতারা আন্দোলনে সোচ্চার ছিলেন বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা ঢাকা শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, নানা সমস্যা ও অব্যবস্থাপনার কারণে রাজধানী বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বক্তারা বলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী ও দুর্নীতির কবল থেকে রাজধানীকে মুক্ত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি নিরাপদ ও মানবিক ঢাকা গড়ে তুলতে হবে।

এএইচ