
বাটেক্সপোর উদ্বোধন-সমাপনীতে ব্যত্যয়, সরকারের দলীয়করণের অভিযোগ জামায়াতের
বাটেক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী এবং সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি রাখার প্রচলিত সংস্কৃতির এবার ব্যত্যয় ঘটেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, এর মাধ্যমে সরকারের দলীয়করণের চিত্র ফুটে উঠেছে।

গণভোটের কথা বলে সরকার নতুন সংকটের দিকে যাচ্ছে: গোলাম পরওয়ার
সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে নতুন সংকটের দিকে যাচ্ছে বর্তমান সরকার। জনগণ এর জবাব দিবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

‘ছায়া মন্ত্রিসভায়’ দায়িত্বপ্রাপ্তরা মাঠে কাজ শুরু করেছেন: গোলাম পরওয়ার
ছায়া মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্তরা এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জ্বালানির দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: গোলাম পরওয়ার
জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন করে সংকট সৃষ্টি করবে এবং তাদের দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।’

চাপ-ভয় উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান গোলাম পরওয়ারের
কোনো ধরনের চাপ কিংবা ভয়কে উপেক্ষা না করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চে ৭ সমাবেশ ও ৫ পথসভা হবে: গোলাম পরওয়ার
ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চে সাতটি সমাবেশ ও পাঁচটি পথসভা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচিতে ৮তম দফা হিসাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত করা হয়েছে।

প্রথাগত দলীয় রাজনীতিতে যারা অন্ধ, তারা ডাকসুতে এ ধরনের আচরণ করতে পারে: গোলাম পরওয়ার
ডাকসুর সংগ্রহশালায় ভাঙচুর প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, প্রথাগত দলীয় রাজনীতিতে যারা অন্ধ তারা ডাকসুতে এই ধরণের আচরণ করতে পারে।

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ: গোলাম পরওয়ার
ছয়টি প্রধান দাবিকে সামনে রেখে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।

১৭ বছর জামায়াত নেতারা গুপ্ত ছিলেন না, জেলে থেকেই আন্দোলনে ছিলেন: গোলাম পরওয়ার
গত ১৭ বছরে জামায়াতে ইসলামীর নেতারা গুপ্ত অবস্থায় ছিলেন না, বরং জেলে থেকেও আন্দোলনে সোচ্চার ছিলেন বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র নির্মাণে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংবাদকর্মীদের গোলাম পরওয়ারের শুভেচ্ছা
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সংবাদকর্মীদের শুভেচ্ছা ওি অভিনন্দন জানিয়েছেন।

বিরোধীদল নয়, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে: পরওয়ার
বিরোধীদল নয়, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকার দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়। ক্ষমতায় আসার দুই মাসের মাথায় সব জায়গায় দখল বাণিজ্য শুরু করেছে।

ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ, কোনো শঙ্কা নেই: গোলাম পরওয়ার
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং কে দেশ পরিচালনা করবে, তা জনগণের রায়েই প্রতিফলিত হবে।