কলকাতা হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ (বুধবার, ১৯ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‌‘কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন একই পরিবারের সদস্য। ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

ইএ