সব শ্রেণি-পেশার মানুষের চিকিৎসা ও পুনর্বাসন করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

কথা বলেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হাসান
কথা বলেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হাসান | ছবি: এখন টিভি
0

সকল শ্রেণির পেশার মানুষের সকল ধরনের চিকিৎসা ও পুনর্বাসন করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ (সোমবার, ২৭ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় নাক, কান-গলা ইন্সটিটিউটে আয়োজিত ওয়ার্ল্ড হেড এন্ড নেক ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সরকার বদ্ধপরিকর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও বসবাস উপযোগী বাংলাদেশ তৈরিতে।’

আরও পড়ুন:

সরকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী। চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলোর সঙ্গে যেখানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা করার সুযোগ আছে সেসব জায়গায় মন্ত্রণালয় সহযোগিতা করবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবাখাতে সামর্থ্যবান চিকিৎসক ও সমাজের বিত্তবানদের জাকাত ও অনুদান করার আহ্বানও জানান তিনি।

এফএস