হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৪ শিশুর মৃত্যু

ফাইল ছবি
ফাইল ছবি | ছবি: সংগৃহীত
0

সংক্রামক রোগ হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯১৭ জন।

আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলা হয, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা গেছে একজন শিশু এবং সন্দেহজনক হামে মারা গেছে তিনজন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৯১ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৯২ জন।

এফএস