আজ (শনিবার, ২৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ ও নতুন রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দায়িত্ব পালন করবেন এমন গেজেট প্রকাশ করা হয়েছে।





