সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘এবার আমরা সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই। দেশের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে দেশিয় কৃষ্টি কালচার সম্বলিত প্রদর্শনী হবে।’
এছাড়া জেলা পর্যায়ে একই সময়ে উদযাপনের ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।
আরও পড়ুন:
মন্ত্রী বলেন, ‘এবারে অনুষ্ঠানের মাধ্যমে দেশিয় পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই আমরা।’
সে লক্ষ্যে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সহযোগিতা চান মন্ত্রী।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘এবারের পর্যটন দিবসে দেশের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত টিভিসি থাকবে। এছাড়া বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা যায়।’
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসিসহ মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





