
বিশ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরা নিশ্চিতে বিশেষ উদ্যোগ
প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে সৌদি আরব ও বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা যা প্রবাসী কর্মীদের পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎকে আরও সহজ ও সাশ্রয়ী করবে।

ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ ২০২৫ বাতিল চায় হাব: সৈয়দ গোলাম সরওয়ার
প্রস্তাবিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ২০২৫ বাতিল চায় হজ্জ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলে মন্তব্য করেছেন হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। আজ (রোববার, ৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত অযৌক্তিক আইন প্রত্যাহারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ‘সাময়িক স্থগিত’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল (সোমবার, ২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন–১ শাখা থেকে সই করা এক সরকারি পত্রে এ নির্দেশনা দেয়া হয়।

১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

আগামী বছর হজের খরচ কমবে: পর্যটন সচিব নাসরীন জাহান
আগামী বছর এ বছরের তুলনায় হজের খরচ কমবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। আজ (শনিবার, ১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের হজ ও ওমরা মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ১০ নারী
বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন নারীকে 'এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৫' প্রদান করা হয়েছে। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজনে এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দ্বিতীয় আসর।