আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) দুপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় তিনি বলেন, দুর্নীতির বিচার হলে কেউ দুর্নীতি করার সাহস পাবে না। আগামীতে সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
এসময় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে কোনো প্রকার বিতর্ক নয়। একইসঙ্গে জনগণের চাহিদা অনুযায়ী সরকার কাজ করবে।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন এরশাদ সরকারের হাত ধরেই শুরু হয়েছে উল্লেখ করে জবাবদিহিমূলক প্রশাসন তৈরি করতে সরকারকে আহবান জানান তিনি।
অনুষ্ঠানে স্মরণ সভায় পল্লী বন্ধু হিসবে পরিচিত হুসেইন মুহম্মদ এরশাদের কর্ম ও জীবনী থেকে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং রাজনৈতিক অঙ্গনে অনুসরণীয় উল্লেখ করে স্মৃতিচারণ করা হয়।





