
২০২৫ সালে জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি
২০২৫ সালে জাতীয় পার্টির আয় ১ কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা, আর ব্যয় ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। তবে ২০২৪ সালের ব্যাংক স্থিতিসহ ডিসেম্বর ২০২৫ এ সর্বমোট আয় ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ১৬৪ টাকা। বর্তমানে ব্যাংকে আছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা।

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জাপা মহাসচিবের
সাবেক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

জাপা-জেপির নেতৃত্বে ২০ দলের নতুন জোট ‘এনডিএফ’
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে ২০ দলের জোট আত্মপ্রকাশ করেছে। নতুন এ দলের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইমানুয়েলন্স পার্টি সেন্টারে দলটি আত্মপ্রকাশ করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। নিবন্ধিত ও অনিবন্ধিত ২০টি দল এই ফ্রন্টে আছে।

জাপার রওশনপন্থি অংশের মহাসচিব গ্রেপ্তার
জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (রোববার, ২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।