বর্ষা শেষে রাজধানীর সব খাল খননের উদ্যোগ নেয়া হবে: ডিএসসিসি প্রশাসক

প্রশাসক আব্দুস সালাম
প্রশাসক আব্দুস সালাম | ছবি: সংগৃহীত
0

চলতি বর্ষা মৌসুমের পর, রাজধানীর সব খাল খননের উদ্যোগ নেয়া হবে। এরমাধ্যমে সহজেই ঢাকার পানি বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যায় নেয়া সম্ভব হবে। এমন আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

আজ (সোমবার, ১৫ জুলাই) বিকেলে অতিবৃষ্টিতে জলজটের স্বীকার নিউমার্কেট এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা মুজিব হল এলাকা পরিদর্শন শেষে এমন আশা করেন তিনি।

যেখানে সেখানে পলিথিন, প্লাস্টিক ফেলে ড্রেন বন্ধ হয়ে যাতে জলাবদ্ধতা না হয়, যে ব্যাপারে নগরবাসীর প্রতি আহ্বানও জানান তিনি।

জেআর