
হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল, নামফলক উদ্বোধন
রাজধানীর ফুলবাড়িয়ার ফিনিক্স রোডের নাম পরিবর্তন করে প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে নাম পুনর্বহাল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ৫৩০ মিটার দৈর্ঘ্যের সড়কটি ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’ নামে নামকরণ করা হয়েছে।

ডিএসসিসির উদ্যোগে মশক সুপারভাইজার ও কর্মীদের বিশেষ প্রশিক্ষণ উদ্বোধন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে মশক সুপারভাইজার ও কর্মীদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মিডিয়ানে ডিএসসিসি প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মোট ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের ৩৩টি রোড মিডিয়ানে বৃক্ষরোপণ ও সবুজায়নের উদ্বোধন করেছেন ডিএসসিসি প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) জিরো সয়েল কার্যক্রমের আওতায় ২টি পর্যায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি মিডিয়ানে এবং বন অধিদপ্তরের মাধ্যমে ৫টি মিডিয়ানে শোভাবর্ধক ফুলের গাছ ও ঘাস রোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অবরোধের পর নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রায় দেড় মাস ধরে চলা অবরোধের অবসান ঘটিয়ে নগর ভবনে প্রবেশ করেছেন প্রশাসক শাহজাহান মিয়া। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) দুপুরে তিনি কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে বৈঠকে বসেন।