সিলেটের পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

সিলেটের পথে মার্কিন রাষ্ট্রদূত
সিলেটের পথে মার্কিন রাষ্ট্রদূত | ছবি : সংগৃহীত
0

সিলেটের পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

আজ (মঙ্গলবার, ৭ জুলাই) সিলেট সফর শেষে নগরীর একটি অভিজাত হোটেলে ‘আমেরিকা সপ্তাহ’ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকায় কয়েকটি মার্কিন হোটেল ব্র্যান্ড সফলভাবে ব্যবসা পরিচালনা করলেও এখনো রাজধানীর বাইরে আসেনি। তাই সিলেটের পর্যটন খাতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন অবকাঠামো গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

তবে এ জন্য স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায় থেকে তথ্যভিত্তিক ব্যবসায়িক প্রস্তাব উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রদূত সিলেটকে 'সিটি অব টি' এবং 'সিটি অব ট্যুরিজম' হিসেবে অভিহিত করে বলেন, এখানকার শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য ও স্থানীয় খাবার আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসার দাবিদার। আগামী দিনে নতুন প্রজন্মের সঙ্গে সম্পর্ক জোরদার এবং দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে আয়োজিত 'আমেরিকা উইক' কর্মসূচির অংশ হিসেবে সিলেট সফরে আসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর সিলেটের পর্যটন, ব্যবসা ও বিদেশি বিনিয়োগের সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এফএস