মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ডসহ নানা কার্ডের মাধ্যমে সাধারণ প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করছে সরকার।’
তিনি আরও বলেন, ‘পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে।’
এসময় ৫ যুগ ধরে সিরডাপ পল্লী উন্নয়নে কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সিরডাপের কাজ প্রশংসনীয় বলেও জানান তিনি।





