প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সাক্ষাৎ

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।

আজ (সোমবার, ৬ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাস এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং আইএপিব’র প্রধান নির্বাহী কর্মকর্তা মি. পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন।

জেআর