জাতীয় সংসদের বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক
জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক | ছবি: জাতীয় সংসদের ফেসবুক
0

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ জুন) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন; মো. আব্দুল বারী; মুহাম্মদ নওশাদ জমির; মো. মুজিবুর রহমান এবং জি. এম. নজরুল ইসলাম অংশগ্রহণ করেন। বিশেষ কমিটির আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনও এ বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন:

আলোচনার শুরুতে বিগত বৈঠকসমূহের কার্যবিবরণী অনুমোদন করা হয়। বৈঠকে কমিটি কর্তৃক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ সম্পর্কে আলোচনা ও রিপোর্ট প্রদান করা হয় এবং সংসদে পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দেশের স্বাস্থ্যসেবাকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছাতে কমিটির সদস্যরা বিস্তারিত পর্যালোচনা করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসএইচ