অলিম্পিকে অংশগ্রহণে নতুন মাত্রার আশাবাদ সেনাপ্রধানের

ওয়াকার-উজ-জামান
ওয়াকার-উজ-জামান | ছবি: এখন টিভি
0

দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে আগামীতেও অলিম্পিক অঙ্গনে ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জানান, বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অনেক বেশি সহযোগী।

আজ (শনিবার, ২৭ জুন) সকালে বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠানে এসব কথা জানান সেনাপ্রধান।

এসময় সব ধরনের সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নেয়ার আহ্বান জানান সেনাপ্রধান।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘মাদক থেকে রক্ষায় নিজেদেরকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে।’

এসময় আগামী ২০৩০ সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘ক্রীড়াবিদদের যদি সুযোগ দেয়া হয়, তাহলে বিশ্বের বুকে তারা বুক উঁচিয়ে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করতে পারবে।’

এসএস