আজ (বুধবার, ২৪ জুন) ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে বৈঠককালে এই সহযোগিতা কামনা করেন তিনি। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠকটি।
এতে হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিগত দুই দশকে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বিস্তার লাভ করেছে। বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সংসদীয় কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কোরিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে অব্যাহত সহযোগিতা প্রদানের জন্য দক্ষিণ কোরিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান স্পিকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে মানবসম্পদ বিনিময়, আন্তঃসংসদীয় বিদ্যমান সহযোগিতা আরও গভীর বিস্তৃত এবং বহুমাত্রিক করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় স্যামসাংসহ যেসব কোরিয়ান কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে, তাদের বাংলাদেশ সরকার প্রদত্ত সহযোগিতা অব্যাহত রাখার জন্য স্পিকারের মাধ্যমে অনুরোধ জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন। ‘জাতীয় যন্ত্রপাতি পরিচিতি নিবন্ধন’ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন তিনি।





