আদ-দ্বীন হাসপাতালের সমস্যাগুলো সমাধান করা হয়েছে: নির্বাহী পরিচালক

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: সংগৃহীত
0

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের সমস্যাগুলো সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। আজ (সোমবার, ১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ মহিউদ্দিন বলেন, ‘রিপোর্ট সামনে রেখে বুয়েটের ইঞ্জিনিয়ারের সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে হাসপাতাল নিয়ে যেসব সমস্যা ছিল সেগুলো সমাধান হয়েছে। বেকারি বন্ধ করা হয়েছে। আগামীকালের (মঙ্গলবার, ১৬ জুন) মধ্যে আপিল করা হবে।’

তিনি বলেন, ‘সরকার যে রিপোর্ট দিয়েছে সেই অনুযায়ী হাইকোর্টের রিট হাসপাতালের পক্ষ থেকে করা হয়নি। কেউ স্বপ্রনোদিত হয়ে করে থাকতে পারে।’

আরও পড়ুন:

বর্তমানে হাসপাতালটির আইসিইউতে পাঁচজন, এনআইসিইউতে ৩৬ জনসহ মোট ৬০ জন রোগী ভর্তি আছে বলে জানিয়েছেন তিনি।

আদ-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক বলেন, ‘সরকারের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিতে চাই না। হাসপাতালে যেসব সমস্যা চিহ্নিত করবে আমরা সেসব সমস্যা সমাধান করে হাসপাতালের লাইসেন্স ফিরে পাবো সেই আশা করছি।’

তিনি বলেন, ‘কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি বেড়ে যাওয়ায় শিশুদের মৃত্যু হয়েছে এমনটি মনে হয়নি এক্সপার্ট কমিটির।’

এসএস