তিনি জানান, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।
এসময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে তিন দিনের সফরে সিউল থেকে ঢাকায় আসেন হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
এরপর তিনি রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার যান এবং রাতে ঢাকায় ফিরে আসেন। আজ বিকেলে ঢাকা ছাড়ার কথা রয়েছে তুরস্কের এ পররাষ্ট্রমন্ত্রীর।





