‘বাংলাদেশের বিচার বিভাগের মতো স্বাধীনতা অন্য কোথাও খুব কমই উপভোগ করা হয়’

আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান
আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান | ছবি: এখন টিভি
1

বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এতটা স্বাধীনতা অন্য কোথাও খুব কমই উপভোগ করা হয় বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মো.আসাদুজ্জামান।

আজ (মঙ্গলবার, ২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে তাদের পোস্টিং, ডিসিপ্লিন—কোনো কিছুই সরকারের হাতে নেই। সেই স্বাধীনতার অন্য রূপও আমরা দেখেছি। সেখানে আমরা দেখেছি শপথবদ্ধ রাজনীতিবিদ হতে। সেই স্বাধীনতা আমাদের দেশের নাগরিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমাদের দেশের জজ সাহেবরা নিজেদের বুদ্ধি, বিবেক, প্রজ্ঞা ও যুক্তি দিয়ে যে রায় দেন, তাতে সরকারের কিছুই করার থাকে না। বাংলাদেশের সবচেয়ে বেশি মামলার পক্ষই হচ্ছে সরকার, আর সবচেয়ে বেশি হেরেছেও সরকার। সেটিও আপনাদের মাথায় রাখতে হবে। সরকার যদি এত মামলায় হারতে পারে, তাহলে তো বলতে পারতেন সরকার তার সব মামলায় জিতে যাচ্ছে। স্টাডি করে দেখেন, সরকারের বিরুদ্ধেই রায় দেয়া হয়।’

দেশে ৪৫ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে মামলার দীর্ঘসুত্রিতা হচ্ছে।’ রামিসা হত্যা মামলার যেন ন্যায় বিচার নিশ্চিত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে বলেও জানান মন্ত্রী।

এসএইচ