রামিসা হত্যা মামলা
কোনো রকম দয়া না দেখানোর দৃষ্টান্ত হয়ে থাকবে এ রায়: রাষ্ট্রপক্ষের আইনজীবী

কোনো রকম দয়া না দেখানোর দৃষ্টান্ত হয়ে থাকবে এ রায়: রাষ্ট্রপক্ষের আইনজীবী

রামিসা হত্যা মামলা

শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডাদেশের রায়ে ‘সন্তুষ্টি’ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। রায়ের প্রতিক্রিয়ায় বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, রামিসার পরিবার ন্যায়বিচার পেয়েছে, আমরা সন্তুষ্ট।

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলাকেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় বিচারিক প্রক্রিয়ার মাইলফলক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ (রোববার, ৭ জুন) শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণার প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

আগামী ১ জুন রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী

আগামী ১ জুন রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী

আগামী ১ জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (বুধবার, ২৭ মে) ঝিনাইদহের শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় সংগঠন ‘মেধা ও মনন মঞ্চ’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশের বিচার বিভাগের মতো স্বাধীনতা অন্য কোথাও খুব কমই উপভোগ করা হয়’

‘বাংলাদেশের বিচার বিভাগের মতো স্বাধীনতা অন্য কোথাও খুব কমই উপভোগ করা হয়’

বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এতটা স্বাধীনতা অন্য কোথাও খুব কমই উপভোগ করা হয় বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মো.আসাদুজ্জামান।

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। আজ (রোববার, ২৪ মে) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।