আজ (মঙ্গলবার, ২৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
প্রতিমন্ত্রী বলেন, ‘পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পশু কিনে ফিরতে পারেন, সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।’
আরও পড়ুন:
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। কোথাও কোনো চাঁদাবাজির সুযোগ নেই।’
ডিএমপি কমিশনার বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।’
পরিদর্শনকালে হাটের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণ কার্যক্রম ঘুরে দেখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঈদকে সামনে রেখে রাজধানীর অন্যতম বৃহৎ এ পশুর হাটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও জানানো হয়।





