৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ | ছবি: এখন টিভি
1

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রামিসা হত্যার অপরাধীকে সর্বোচ্চ বিচারের জন্য যা দরকার, সে পদক্ষেপ গ্রহণ করবে সরকার। তিনি বলেন, ‘৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে।’

আজ (রোববার, ২৪ মে) সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। লাগামহীনভাবে স্বাধীনতা ব্যবহার হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বয়ান তৈরির জন্য সামাজিক ও পারিবারিক জীবন হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

একই সঙ্গে অনলাইন জুয়া ও বেটিং বন্ধে যুগোপযোগী আইন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

এসময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘আইনানুগ প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে রিপিটেডলি জানানো হয়েছে। আমরাও চাই, শেখ হাসিনাকে দেশের আদালতে বিচারের মুখোমুখি করতে।’

তিনি বলেন, ‘রিকনসিলিয়েশন আইডিয়া বিএনপির। যখন প্রয়োজন হবে, বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতে রিকনসিলিয়েশন গঠনের উদ্যোগ নিবে।’

নতুন পাসপোর্ট একসেপ্ট ইজরাইল শব্দটা যুক্ত করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি বাংলাদেশের গণমানুষের চাহিদা। পাসপোর্টে আরও কিছু পরিবর্তন আসবে। আগের পাসপোর্ট ব্যক্তিচর্চা ছিলো, রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘মুদ্রায় বীরশ্রেষ্ঠদের ছবি থাকবে। একইভাবে পাসপোর্টে বাংলাদেশের প্রতিচ্ছবি থাকবে, কোনো দলীয় চিন্তা থাকবে না।’

এফএস