আ.লীগ-অন্তর্বর্তী সরকারের দুর্নীতি অনুসন্ধানে কমিটি হয়েছে: মীর শাহে আলম

প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: এখন টিভি
0

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি অনুসন্ধান করতে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ (শনিবার, ২৩ মে) বাংলাদেশ সচিবালয়ে এক প্রেস ব্রিফে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, গঠিত এ কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সচিবের সই ছাড়াই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা জোর করে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। সেগুলো তদন্তে আসবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে ২ হাজার ৪৬০টি প্রকল্পের মধ্যে ১ হাজার ৬১০টি প্রকল্পে কোনো কাজ না করেই ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তৎকালীন এমপি মহিউদ্দিন মহারাজ ও সরকারি কর্মকর্তাদের যোগসাজশে লুটপাট করা হয়েছে।’

এসএইচ