প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এ পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।’
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে সংসদে সিটি করপোরেশন সংশোধন আইন, ২০২৬ পাশ হয়েছে। নতুন আইন অনুযায়ী, দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়া সিটি করপোরেশনের তফসিল দেশের অন্য ১২টি সিটি করপোরেশনের সঙ্গে একযোগে ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:
নতুন সিটি করপোরেশনগুলোর কার্যক্রম গতিশীল করতে সরকার চলতি অর্থবছরই প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘বগুড়া সিটি করপোরেশনের জন্যও দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে।’
বিরোধীদলগুলোর নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘অন্য দলগুলো দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছে, তবে যেহেতু নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তাই আমাদের দলের লোকজন নিরপেক্ষভাবেই নির্বাচনে অংশ নেবে।’
নির্বাচনের জন্য নিজের দল বিএনপির প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আন্দোলন ও নির্বাচন—উভয় ক্ষেত্রেই আমাদের সব সময় প্রস্তুতি থাকে। আমাদের সাংগঠনিক কাঠামো অত্যন্ত বিস্তৃত এবং নেতাকর্মীরা সব সময় প্রস্তুত। তাই যেকোনো নির্বাচনের জন্য বিএনপি যেকোনো সময় প্রস্তুত আছে।’




