সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (মঙ্গলবার, ১৯ মে) নিজ দপ্তরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের আনুষ্ঠানিক যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।