এর আগে, গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আরও পড়ুন
লন্ডন সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার পরিবারের সদস্য, বিশেষজ্ঞ চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। সেখানে তিনি একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত বিরতিতে তাকে এই স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। দীর্ঘ ৯ দিনের সফর শেষ করে রাষ্ট্রপতি এখন সুস্থ অবস্থায় নিজ কর্মস্থলে ফিরেছেন।




