পুলিশে বিশৃঙ্খলা গুছিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার: আইজিপি

আইজিপি মো. আলী হোসেন ফকির
আইজিপি মো. আলী হোসেন ফকির | ছবি: এখন টিভি
1

পুলিশের বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার— এমন মন্তব্য করেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। আইনশৃঙ্খলা উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করছে বলেও মন্তব্য পুলিশ প্রধানের।

খিলক্ষেত থানার বড়ুয়া এলাকায় পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘৩০০ ফিট এলাকায় অস্ত্রের বিস্তার, চুরি ও ছিনতাই প্রতিরোধ করতে চালু করা হয়েছে খিলক্ষেত পুলিশ ফাঁড়ি।’

বিগত সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশ ঠিকভাবে কাজ করতে পারেনি বলেও অভিযোগ করেন পুলিশপ্রধান।

আরও পড়ুন:

পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

একই অনুষ্ঠানে অংশ নিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, ‘একটি রাজনৈতিক দলের জন্য ১৭ বছর পুলিশ কোনো দলের পক্ষে কাজ করতে পারেনি।’

এসএস