
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে: আইজিপি
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ (মঙ্গলবার, ১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশে বিশৃঙ্খলা গুছিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার: আইজিপি
পুলিশের বিশৃঙ্খলা অনেকাংশে গুছিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার— এমন মন্তব্য করেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। আইনশৃঙ্খলা উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করছে বলেও মন্তব্য পুলিশ প্রধানের।

আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বুধবার, ১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে তারা এ সাক্ষাৎ করেন।

১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতিতে জনগণ থেকে বিচ্ছিন্ন ছিলো পুলিশ: আইজিপি
বিগত ১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল পুলিশ—এমন মন্তব্য করেছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের হীরকজয়ন্তী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তদন্তে পুলিশকে সময় দিতে হবে: আইজিপি
কোনো ঘটনা ঘটার পর তদন্তের জন্য পুলিশকে প্রয়োজনীয় সময় দেয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তার মতে, অতীতে গণমাধ্যমের অতিরিক্ত চাপের কারণেই বহুল আলোচিত ‘জজ মিয়া নাটক’ তৈরি হয়েছিল। আজ (সোমবার, ৯ মার্চ) পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আইজিপি।

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: আইজিপির কড়া বার্তা
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নতুন আইজিপিকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ব্যাজ পরিয়ে দেন তিনি।