বাবার হাতে গড়া মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী শাহে আলম

মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: এখন টিভি
0

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ বায়তুর রহমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শনিবার ২ মে) সকাল ১০টায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন।

১৯৮৩ সালে তৎকালীন টিএনও হাবিবুর রহমান ও প্রতিমন্ত্রীর বাবা ব্যবসায়ী মরহুম মীর মোজাফফর রহমান মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। মসজিদটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন হাবিবুর রহমান। দীর্ঘদিন পর সেই মসজিদের পুনর্নির্মাণের জন্য উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আরও পড়ুন

উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘এ মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি স্মৃতি ও এলাকার মানুষের আস্থার প্রতীক।’

অনুষ্ঠানে উপজেলা বিএনপি নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জেআর