
স্থানীয় সরকার নির্বাচনের কোনো কলঙ্ক সরকার ঘাড়ে নেবে না: মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দিতে চায়। নির্বাচনি কোনো কলঙ্ক বর্তমান সরকার ঘাড়ে নেবে না।

যেকোনো মূল্যে নদনদী ও খালের বেদখল জমি উদ্ধার করা হবে: শাহে আলম
যেকোনো মূল্যে সরকার নদনদী, খালের বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করবে বলে মন্তব্য করেছেন স্থানীয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিরানি, ত্রিমোহনি ঘাটে খাল পুনরুদ্ধার, সংস্কার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে গণমাধ্যমে তিনি এ মন্তব্য করেছেন।

বিরোধীদলীয় নেতার এলাকার উন্নয়নের সরকারের সমন্বয় সভা
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনি এলাকার (ঢাকা-১৫) উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৮ জুলাই) সংসদ ভবনে ডা. শফিকুর রহমানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নামকরণ বন্ধের অনুরোধ করলেন প্রতিমন্ত্রী শাহে আলম নিজেই
শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের ও পরিবারের সদস্যদের নাম ব্যবহার নিয়ে সমালোচনার মধ্যেই অবশেষে নামকরণ বন্ধের অনুরোধ করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শিক্ষা সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন, তার বা পরিবারের সদস্যদের নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব গ্রহণ না করার জন্য।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সিসিইসিসি’র প্রধানের সাক্ষাৎ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) সাউথ এশিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট ক্য ছাং লিয়াংয়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বাবার হাতে গড়া মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী শাহে আলম
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ বায়তুর রহমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শনিবার ২ মে) সকাল ১০টায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন।

উপজেলা-পৌরসভায় প্রশাসক নয়, দ্রুত নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই। দ্রুত এসব প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (বুধবার, ২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।