ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সঠিক নয়: ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন

ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সংবাদ সম্মেলন
ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সংবাদ সম্মেলন | ছবি: সংগৃহীত
1

সংসদ নির্বাচনে ইসির কার্যকর ভূমিকায় ভোট স্বচ্ছ ছিলো উল্লেখ করে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ইভার্স ইজাবস জানিয়েছেন, নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সঠিক নয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে এসব জানান তিনি।

আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) দুপুরের রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় এসেছে এমন পর্যবেক্ষণ।

নির্বাচনে ভোটের কাস্টিং ছিলো উল্লেখ করার মতো। পোস্টাল ব্যালটের বিষয়টি প্রশংসনীয় এ কথা জানায় সংস্থাটি। এ সময় বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ডিজিটাল মাধ্যমে নারী হেনস্তা রোধ, এক-তৃতীয়াংশ নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা ও প্রার্থীদের খরচের হিসাব-নিকাশ নিয়ে অডিট এবং প্রতিবন্ধীদের জন্য সুবিধা বাড়ানোসহ ১৯ প্রস্তাবনা তুলে ধরা হয়।

আরও পড়ুন:

এসব বিষয়ে গুরুত্ব দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

সংসদ নির্বাচনে দীর্ঘ মেয়াদি ৫৬ পর্যবেক্ষক, স্বল্প মেয়াদি ৯০ জনসহ সর্বমোট ২২৩ জন ইইউ পর্যবেক্ষক কাজ করে। সংসদ নির্বাচন নিয়ে ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর এবার চূড়ান্ত প্রতিবেদন দেয় ইইউ।

এফএস