দেশের বিভিন্ন স্থাপনায় হামলার হুমকির ‘ভিত্তি’ নেই: র‍্যাব

র‍্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার
র‍্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার | ছবি: এখন টিভি
0

সরকারিসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ‘ভিত্তি’ নেই বলে জানিয়েছেন র‍্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার। তিনি বলেন, ‘র‍্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে এসব বিষয় গুরুত্ব দিয়ে মাঠে রয়েছে।’

আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

র‍্যাব অধিনায়ক জানান, যে কোনো হুমকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, এখনো হামলার কোনো ধরনের শঙ্কা নজরে পড়েনি বলেও জানায় র‍্যাব।

আরও পড়ুন:

সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি রিভলবারসহ ফোরকান আলী নামে এক জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এছাড়া একই রাতে অভিযানে আরও দুইটি বিদেশি পিস্তল, একটি ওয়ান স্যুটার গান, ৯ রাউন্ড গুলি, ৬ টি মোবাইল ও ১ লাখ ২ হাজার পিস ইয়াবাসহ আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এরা সকলেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শহরের ছিনতাই, মাদক কারবারি সহ নানা অপরাধে জড়িত।

তিনি আরও জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে মিলে কাজ করার পাশাপাশি রাজধানীতে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাসি চালাবে বলেও জানান র‍্যাব দুই এর অধিনায়ক।

এফএস