বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে আবদ্ধ করতে চায়: মাহদী আমিন

মাহদী আমিন
মাহদী আমিন | ছবি: সংগৃহীত
0

বিএনপি যেখানে নারীর ক্ষমতায়ন চায়, সেখানে বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে আবদ্ধ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

আজ (সোমবার, ২৭ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘বাংলাদেশি জাতীয়তাবাদ: আত্মপরিচয়ের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘ছাত্রদল নিজ পরিচয়ে রাজনীতি করলেও বিপরীত পক্ষের রাজনৈতিক পরিচয় এখনও অজানা।’ এছাড়া বাক স্বাধীনতার নামে অশ্লীলতা ও প্রোপাগাণ্ডা ছড়ানোর সমালোচনাও করেন তিনি।

আরও পড়ুন:

এসময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে উদারতম জাতীয়তাবাদের রাজনীতির সূচনা করেছিলেন জিয়াউর রহমান।’

সভায় উপস্থিত অন্যান্য বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থানের নানা দিক তুলে ধরেন।

এসএইচ