আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগির।
এছাড়া সভা, সমাবেশ ও র্যালির মাধ্যমে দিবসটি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ‘অতীতে বিভিন্ন রাজনৈতিক দল শ্রমিকদের নিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।’
আরও পড়ুন:
তবে বিএনপি তাদের ইশতেহারে শ্রমিকদের অগ্রাধিকার দিয়েছে বলে দাবি করেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও জীবিকা নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল দাবি।’
এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া বর্তমান পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে এবারের শ্রমিক দিবসের কর্মসূচিতে বলে জানান তিনি।

 reacts as he holds a picture of Sonam Wangchuk-320x167.webp)



