আওয়ামী লীগ সরকারের আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ

চিফ হুইপ নূরুল ইসলাম মনি
চিফ হুইপ নূরুল ইসলাম মনি | ছবি: সংগৃহীত
0

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেয়া হবে।

আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সংসদ লবিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আরও পড়ুন:

তিনি জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে দশ সদস্যের কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে থেকে পাঁচজন এবং বিরোধীদল থেকে পাঁচজন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিরোধীদলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব্য রাখেন। পরে সংসদে সর্বসম্মতিতে এ প্রস্তাব পাশ হয়।

জেআর