
‘চাঁদা’ তুলতে গিয়ে হাতেনাতে আটক উপজেলা শ্রমিক দল সভাপতি
বরগুনার আমতলী উপজেলায় সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের সময় পৌর শ্রমিক দল সভাপতি মো. মিল্টন হাওলাদার ও তার সহযোগী লাইনম্যান সুমনকে আটক করেছে পুলিশ।

‘কিছু মহল বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে’
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ (শুক্রবার, ১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এসব কথা বলেন।

পর্যায়ক্রমে বন্ধ কলকারখানা চালু হবে: প্রধানমন্ত্রী
বন্ধ কলকারখানা চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে, পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় সমাবেশ: নজরুল ইসলাম খান
আগামী ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন বিএনপি অফিসের সামনে থেকে দুপুর আড়াইটায় শ্রমিক দলের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

পদ্মায় নিখোঁজ শ্রমিক নেতার মরদেহ উদ্ধার ফরিদপুরে
কুষ্টিয়ার পদ্মা নদীতে নিখোঁজ হওয়া শ্রমিক দলের নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) অর্ধগলিত মরদেহ ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল (সোমবার, ২৪ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের ডিক্রির চর ইউনিয়নের কবিরপুর এলাকায় পদ্মা নদী থেকে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন।

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল ও তরুণ দলের দুই নেতা আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নগর ভবনে ইশরাক সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ইশরাক হোসেনের সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২৪ জুন) সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবারের ঈদযাত্রাও স্বস্তিদায়ক হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (মঙ্গলবার, ৩ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এ সংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এমনটা জানান।

‘চলতি সপ্তাহে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন’
চলতি সপ্তাহেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ (শুক্রবার, ২ মে) সকালে শেরেবাংলা নগরে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া পাঠ শেষে এ কথা জানান তিনি।