গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ বিষয়ে আলোচনা করেন বলে আজ (শনিবার, ১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন:
আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান খুঁজে বের করতে পাকিস্তানের প্রশংসনীয় কূটনৈতিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন।





