সরকারি চাকরিতে কোটায় নিয়োগ হচ্ছে কত শতাংশ, জানালেন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন মন্ত্রণালয় |
জনপ্রশাসন মন্ত্রণালয় | | ছবি: এখন টিভি
0

বর্তমানে দেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বাকি মাত্র ৭ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত রয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান।

একনজরে সরকারি চাকরির কোটা বিন্যাস ২০২৬ (Quota System at a Glance)

ক্যাটাগরি (Category) নিয়োগের হার (Percentage)
মেধা তালিকা ৯৩%
মুক্তিযোদ্ধার সন্তান/বীরাঙ্গনার সন্তান ৫%
ক্ষুদ্র নৃগোষ্ঠী ১%
শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ ১%

আরও পড়ুন:

কোটার বর্তমান বিন্যাস (Current Quota Breakdown)

প্রতিমন্ত্রী জানান, ২০২৪ সালের ২৩ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট কাঠামো অনুসরণ করা হচ্ছে। এই কাঠামো অনুযায়ী:

  • মেধা তালিকা (Merit Based): মোট পদের ৯৩ শতাংশ।
  • মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান (Freedom Fighters' Descendants): ৫ শতাংশ।
  • ক্ষুদ্র নৃগোষ্ঠী (Ethnic Minorities): ১ শতাংশ।
  • শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ (Disabled & Third Gender): ১ শতাংশ।

সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর (Parliamentary Discussion)

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী লিখিতভাবে জানান, বর্তমান সরকার মেধাভিত্তিক প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। আগে কোটার পরিমাণ অনেক বেশি থাকলেও আন্দোলনের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী এই নতুন ও যৌক্তিক সংস্কার আনা হয়েছে। এর ফলে সরকারি চাকরিতে মেধাবীদের সুযোগ বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

এসআর