
ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মূলধারায় ফেরাতে কোটা অপরিহার্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সরকারি চাকরিতে কোটা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ কোটা ব্যবস্থা মেধার ভিত্তিতে প্রতিযোগিতার সঙ্গে কোনো সংঘাত তৈরি করে না।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১০৩৫ জনের বিশাল নিয়োগ: এসএসসি পাশেই আবেদনের সুযোগ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) (Bangladesh Rural Electrification Board - BREB) সারা দেশে ১০৩৫ জন ‘শিক্ষানবিশ লাইনম্যান’ (Apprentice Lineman) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিদ্যুৎ খাতের এই বিশাল কর্মযজ্ঞে যোগ দিতে আগ্রহী পুরুষ প্রার্থীদের সরাসরি আবেদনের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক নিয়োগ, আবেদন যেভাবে
দেশ সেবার অনন্য সুযোগ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি (MODC) সৈনিক পদে পুরুষ প্রার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজেন্দ্রপুর সেনানিবাসের এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস-এর অধীনে এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ৩ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ পুলিশে এএসআই পদে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ পুলিশ বাহিনীতে (Bangladesh Police Force) জনবল নিয়োগের লক্ষ্যে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (Cadet ASI Unarmed) পদে জেলাভিত্তিক শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। আপনি যদি পুলিশে নিজের ক্যারিয়ার গড়তে চান, তবে অনলাইনের মাধ্যমে আগামী ২৮ এপ্রিল থেকে আবেদন শুরু করতে পারবেন।

সরকারি চাকরিতে কোটায় নিয়োগ হচ্ছে কত শতাংশ, জানালেন প্রতিমন্ত্রী
বর্তমানে দেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বাকি মাত্র ৭ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত রয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান।

চাকরির বয়স ৩২ করার বিলে বিরোধীদল চুপ কেন, প্রশ্ন চিফ হুইপের
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। আজ (রোববার, ৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। তবে এসময় ভোটদানে বিরত ছিলেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাশ
সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর নির্ধারণ করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়।

সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ, আরও যেসব রয়েছে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত, প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নবম–দশম গ্রেডে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত
আপনি কি সরকারি চাকরিতে (Government Job) ক্যারিয়ার গড়তে আগ্রহী? তবে আপনার জন্য রয়েছে সুসংবাদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) তাদের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের (Recruitment) ঘোষণা দিয়েছে। আকর্ষণীয় বেতন স্কেল এবং মর্যাদাপূর্ণ এই পদগুলোতে আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

১০ হাজার কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ, এসএসসি পাশেই আবেদনের সুযোগ
বাংলাদেশ পুলিশ বাহিনীতে (Bangladesh Police) ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তরুণ-তরুণীদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (TRC) পদে ১০ হাজার জনবল নিয়োগের একটি বিশাল বিজ্ঞপ্তি (Job Circular) গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। আগামীকাল ৫ মার্চ থেকে এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া (Online Application) শুরু হচ্ছে।

নতুন স্বরাষ্ট্র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী
অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব মো. গোলাম রব্বানী সই করা প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।

‘সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়া হয়েছে’
ডোপ টেস্টের প্রতিবেদনে পজিটিভ হলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। একইসঙ্গে নতুন নীতিমালায় সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।