আজ (সোমবার, ১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে টেলিনর গ্রুপের শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামো নির্মাণে তাদের সংস্থার আগ্রহ ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এ সময়ে টেলিনরের পক্ষ থেকে বাংলাদেশে তাদের বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।




