
আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে সরকারের সহায়তা চায় অ্যামচেম
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের অংশীদারত্ব ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে স্বপ্ন পূরণ রাকিব-অনুশ্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায় ও নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিবের। অনুশ্রী উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুল সংগীতে তৃতীয় স্থান লাভ করে অনুশ্রী। রাকিবের গ্রামের বাড়ি বাগেরহাটে।

দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ; ভারতের কাছে আরও ডিজেল চায় বাংলাদেশ
মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আজ বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের মতো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার
ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে বলে স্পষ্ট করে উল্লেখ করেছেন তিনি। জানান, দেশব্যাপী আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাকে আনার চেষ্টা করা হবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার, ২ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা হয়।

সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারাদেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অপতথ্য ও গুজবে ফেসবুক সয়লাব হয়ে গেছে: তথ্য সচিব
অপতথ্য ও গুজবে ফেসবুক সয়লাব হয়ে গেছে, এমন মন্তব্য করে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেছেন, প্রকৃত তথ্য যাচাই বাছাই করেই সাংবাদিকদের সংবাদ পরিবেশন করতে হবে। আজ (রোববার, ২৮ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ আয়োজিত ফল উৎসবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসনবিষয়ক তৃতীয় সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আড়াই মাসে মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭১ শতাংশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের আড়াই মাসে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার প্রায় ৭১ শতাংশ। সচিবালয়ে গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত
জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ মে) কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হলেন চিফ হুইপ-হুইপরা
বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপদের বিস্তারিত অবহিত করা হয়েছে। আজ (বুধবার, ৪ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এ অবহিতকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।