ডিএমপি কমিশনার বলেন, ‘বর্ষবরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন ইউনিটের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে।’
এ সময় তিনি বলেন, ‘বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই, বৈশাখের অনুষ্ঠানস্থল সিসিটিভি, স্টিল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। মনিটরিং করার জন্য থাকবে, বাহিনীর টাওয়ার ও ফুটপ্যাটল।’
আরও পড়ুন:
এছাড়া ইভটেজিং ও ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গোয়েন্দা নজরদারি ও সাইবার অপতৎপরতা রোধে থাকবে মনিটরিং ব্যবস্থা জানান তিনি।
বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে রমনা গেট, এরপর আর কেউ প্রবেশ করতে পারবেনা তবে অনুষ্ঠানস্থলে, মুখোশ ও ধারালো অস্ত্র আনা যাবে না এবং ফানুস ও আতসবাজি ফুটানো যাবে না বলেও জানান ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার।





