ভূমিমন্ত্রীকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন রাষ্ট্রপতি

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি | ছবি: সংগৃহীত
0

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (রোববার, ২৫ অক্টোবর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন মিজানুর রহমানকে দেখতে যান রাষ্ট্রপতি। এসময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। পরে বঙ্গভবন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

এর আগে, গত ২১ অক্টোবর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। সেখানে চিকিৎসকের পরামর্শে তাকে তিন ব্যাগ রক্তও দেয়া হয়।

আরও পড়ুন:

পরে উন্নত চিকিৎসার জন্য ২২ অক্টোবর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে তাকে ঢাকায় আনা হয়।

এসএইচ