তীব্র গরমে বাড়ছে ঠাণ্ডা-কাশি; বাড়তি সতর্কতার পরামর্শ

চৈত্রের তীব্র গরমে বাড়ছে ঠাণ্ডা-কাশি
চৈত্রের তীব্র গরমে বাড়ছে ঠাণ্ডা-কাশি | ছবি: এখন টিভি
0

চৈত্রের তীব্র গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন দেশবাসী। ঠাণ্ডা-কাশি থেকে মুক্তি পেতে জীবনযাত্রার মান ও খাদ্যভ্যাস পরিবর্তনে জোর দিতে বললেন পুষ্টিবিদরা। পরিমিত পানি পানের পাশাপাশি সুষম খাদ্যগ্রহণের পরামর্শ তাদের।

সারাদিন কাঠফাটা রোদ, রাতে কাঁথামোড়া শীত, হটাৎ দমকা হাওয়ায় কালবৈশাখী। আবহাওয়ার এ খেয়ালিপনায় বড়দের তো বটেই, শিশুরও নাজেহাল অবস্থা। চৈত্রের শেষে বাড়ছে রোগ বালাই। ডায়রিয়া, জ্বর, কাশি, টনসিল ফুলে যাওয়াসহ এ সময় নানা রোগে আক্রান্ত শিশুরা। হামের প্রাদুর্ভাবে শঙ্কিত অভিভাবকরা। হাসপাতালের আসার পর এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ বলে জানান হামে আক্রান্তদের স্বজনরা।

আরও পড়ুন:

এদিকে পুষ্টিবিদরা বলছেন, খাদ্যাভ্যাসের পরিবর্তন আনলে তীব্র গরমে হিটওয়েভেও সুরক্ষিত থাকা সম্ভব। পরিমিত পানি সেবন, ফল, শাক সবজি খাবার ওপর জোর দিলেন এ পুষ্টিবিদ।

ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ নুসরাত দীপা বলেন, ‘হেলদি থাকার জন্য এই গরমের মধ্যে অবশ্যই সবাইকে ডায়েট মেনে চলতে হবে। পর্যপ্ত পরিমাণে পানি খেতে হবে। ডাবের পানি, স্যুপসহ শাক-সবজি খাওয়া উচিত। ভাঁজাপোড়া জাতীয় খাবার কম খাওয়া উচিত। আর ক্যাফেইন জাতীয় খাবার কম খেতে হবে।’

এ গরমে রাস্তার পাশের শরবত ও খাবার এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের ।

জেআর