চলতি মাসে এটিই প্রথম ডিজেলের চালান। পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম জানান, চলতি মাসে চার ধাপে মোট চল্লিশ হাজার মেট্রিক টন ডিজেল আনা হবে। এই ডিজেল দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলায় সরবরাহ করা হবে।
আরও পড়ুন:
এর আগে গত মার্চ মাসে তিন ধাপে ভারত থেকে এসেছে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল। সংশ্লিষ্টরা বলছেন, পাইপলাইন চালু থাকায় জ্বালানি পরিবহনে সময় ও খরচ কমেছে। পাশাপাশি, সরবরাহ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হচ্ছে।





